আর্কাইভ | ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩, ১ রবিউল আউয়াল ১৪৪৮ ০৭:০০:১১ অপরাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
০১ এপ্রিল ২০২৬
০৯:২৭:২২ পূর্বাহ্ন

জামায়াত আমির বললেন, আন্দোলন ছাড়া পথ নেই


আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আন্দোলন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। আন্দোলনের বিষয়ে ১১টি দল আমরা দ্রুত বসে সিদ্ধান্ত নেব এবং আপনাদের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় মূল্য পায়নি, তাই আমরা আবারও জনগণের কাছে যাবো। এটি কোনো গোষ্ঠী, ব্যক্তিস্বার্থের দাবি নয়। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আমরা আবারও জনগণের কাছে ফিরে যাবো।’

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ– ২০২৫ বাস্তবায়নের জন্য আনা বিরোধীদলীয় নেতার নোটিশের ওপর সংসদে ২ ঘণ্টা আলোচনা হয়। তবে এ বিষয়ে সংসদের স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসার প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যদরা ওয়াকআউট করেন।